শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্প: ভাঙা হাত-পা নিয়ে পঙ্গু হাসপাতালে ৯০ জন

রাজধানীতে ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে, মাথা ঘুরে পড়ে কিংবা ভারী বস্তু চাপা পড়ে হাত-পা ভেঙে এখন পর্যন্ত ৯০ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) পঙ্গু হাসপাতালে গিয়ে এমন তথ্য পাওয়া যায়।

সারাদেশে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৭। নরসিংদীর ঘোড়াশালে এর উৎপত্তিস্থল বলে জানা গেছে। 

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে গিয়ে, মাথা ঘুরে পড়ে ও ভারী বস্তু চাপা পড়ে আহত হয়েছেন অনেকে। আহতদের চিকিৎসায় লম্বা সারি পড়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতালে)। বিকেল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানী ও আশেপাশের জেলা থেকে এই হাসপাতালে ভূমিকম্প থেকে নামতে গিয়ে, ভবন থেকে পড়ে, কোনো কিছুর আঘাতে আহত ৯০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে 

আজকের ভূমিকম্পে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে  সংস্থাটি জানায়, দেশের বিভিন্ন জেলায় আহত হয়ে এখন পর্যন্ত ২০৮ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে পুরান ঢাকার বংশাল এলাকায় তিনজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু ও নরসিংদীর পলাশের মালিতা গ্রামে এক বৃদ্ধ মারা গেছেন।

কালাচাঁদপুর থেকে আসা ৫০ বছর বয়সী এক ব্যক্তি দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে কোমরের হাড়ে গুরুতর আঘাত পান। আব্দুল্লাপুরের ইয়াসিন আরাফাত জানান, অফিসে কাজ করার সময় ভূমিকম্পে আলমারি তার ওপর পড়ে ডান হাত ভেঙে গেছে।

নতুন বাজার বেড়াইতের তানজিমা ফেরদৌস (৪০) মাথা ঘুরে পড়ে কোমরে আঘাত পান। মিরপুর–৬ এর মনিম সিঁড়ি থেকে পড়ে বাম পা ভেঙে ফেলেছেন।

সিদ্ধিরগঞ্জের মুড়ি বিক্রেতা আবদুস সোবহান জানান, চায়ের দোকানে ছিলাম, মাথা ঘুরে দৌড় দিতে গিয়ে পড়ে—বাম পা-টা ভেঙে গেছে। এ ছাড়া বসুন্ধরা, রামপুরা, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকা থেকে বহু আহত পঙ্গু হাসপাতালে সেবা নিতে আসেন।

পঙ্গু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লক্ষ্মী রানী দাস বলেন, বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৮৩ জন ভূমিকম্পে আহত হয়ে সেবা হয়েছেন। বেশিরভাগ রোগীই হাত–পা ফ্র্যাকচার, কোমর, সোল্ডার জোড়া সরে যাওয়াসহ বিভিন্ন অস্থি–সংক্রান্ত ইনজুরিতে ভুগছেন।

সন্ধ্যায় পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান বলেন, হাসপাতালে আসা রোগীদের বেশির ভাগেরই হাত–পা ভাঙাসহ বিভিন্ন ধরনের আঘাত রয়েছে। এ পর্যন্ত ৯০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গুরুতর আহত হওয়ায় ১৮ জনকে ভর্তি করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

ডা. কেনান বলেন, আহতদের অধিকাংশই ঢাকার আশেপাশের এলাকার বাসিন্দা। যাদের অবস্থা তুলনামূলকভাবে হালকা, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়