শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৬ ঘণ্টায় ঢাকায় তিন দফা ভূমিকম্প অনুভূত!

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে মৃদু কম্পনে শহরের বিভিন্ন এলাকায় ৩–৫ সেকেন্ড ঝাঁকুনি টের পাওয়া যায়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। 

গত ৩৬ ঘণ্টার কম সময়ে এ নিয়ে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো।

জানা গেছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল রাজধানী থেকে ৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইলে। 

এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ।

তারও আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে ৫.৭ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। শক্তিশালী ওই কম্পনে ঢাকাসহ দেশের বড় অংশই কেঁপে ওঠে।

শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ভবনের অংশ খসে পড়া ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়