শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নৌবাহিনীর সদস্যসহ নিহত ৩, আহত অন্তত ৮

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের একজন নৌবাহিনীর সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হওয়া এই ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায়।

নিহতরা হলেন মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নাফিজ আহমেদ অয়ন (১৮), চাঁদগাঁও থানার ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার মিন্টু মিয়া (৪৫)। এদের মধ্যে নাফিজ আহমেদ নৌবাহিনীর সদস্য।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক চালক পলাতক। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়