শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএনজির ধাক্কায় ভ্যানচালক নিহত, ডেমরায় গ্রেফতার সিএনজি চালক কারাগারে

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় সিএনজি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিজান মিয়া (২৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেফতার সিএনজি চালক আ. রাজ্জাককে (৫৫) রোববার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আমির সরদারের ছেলে।

গত শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়ের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পথচারীরা চালক রাজ্জাককে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। ওই দিনই এ ঘটনায় নিহতের বাবা মো. লিটন মিয়া রবিবার ডেমরা থানায় রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন। নিহত ভ্যানচালক মিজান মিয়া নেত্রকোনার কেন্দুয়া থানার বালুচর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রূপগঞ্জ থানাধীন যাত্রামুড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি ভ্যান চালিয়ে রেডিমেড বালিশ বিক্রি করতেন।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মিজান শনিবার বিকেলে বালিশ বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এরপর ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়েতে উল্টোপথে আসা একটি দ্রুত ও বেপরোয়া গতির সিএনজির ( ঢাকা মেট্রো-থ-১৬-২৩০৪) সঙ্গে মিজানের ভ্যানের সংঘর্ষ হয়। এতে মিজান এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সড়ক পরিবহন আইনে মামলা গ্রহণ করে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়