শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটায় পাঁচ কিষাণী নিহত কোটালীপাড়ার পাইকের বাড়ী গ্রামে চলছে শোকের মাতম

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনার ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ী গ্রামে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল রবিবার সন্ধ্যায় ঘটকচরে সার্বিক পরিবহনের সাথে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়।

নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।

পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈ স্ত্রী দুলালী বাড়ৈ(৪২),জয়ন্ত বাড়ৈ স্ত্রী অমিতা বাড়ৈ(৫৩),প্রকাশ বাড়ৈ স্ত্রী আভা বাড়ৈ(৬৫), রঞ্জিত বাড়ৈ স্ত্রী শেফালী বাড়ৈ(৪৫),পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ(৫০) রবিবার ভোরে দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যায়।সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই ৭ জন নিহত হয়।নিহতদের মধ্যে উল্লেখিত ৫ জনই নিহত হয়েছে।

একই গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন,আমাদের এলাকার অনেকেই দিন মজুরের কাজ করতে মাদারীপুরে অনেক এলাকায় কাজে যায়। গতকাল ভোরে দুলালী,অনিতা,আভা,শেফালী,কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে।আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপুরণ দাবী করছি।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক।নিহতদের মরদেহগুলো রাতেই নিয়ে আসা হয়েছে। বর্তমানে দাহ করার কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়