শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

মাহবুব সৈয়দ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশের ঘোড়াশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার আকাশ মিয়া (১৮)একজন নিহত হয়েছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শেখ সাদি এলাকার লিটন মিয়ার ছেলে। তিনি টঙ্গী হাজি মাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

দুর্ঘটনায় ছেলে নিহত হওয়ার খবর পেয়ে টঙ্গী থেকে ঘটনাস্থলে ছুটে আসেন মা আকলিমা বেগম। এসময় তার আহাজারিতে চারপাশে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশ্যে পণ্য বোঝাই একটি মিনি ট্রাক ছেড়ে আসে। পরে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ট্রাকটি ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছে। এসময় চালক ট্রাকটি থামিয়ে পাশের একটি দোকানে চা পান করছিলেন। আর হেলপার আকাশ মিয়া ট্রাকের নিচে ডান পাশে দাঁড়িয়ে মালামাল বাঁধা ঠিক মতো আছে কি না তা দেখছিলেন।

এসময় বিপরীত পাশ থেকে আসা প্রাণ আরএফএলের ভাড়ায় চালিত একটি কাভার্ড্যান ওই মিনি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে দাঁড়িয়ে থাকা হেলপার আকাশ মিয়ার মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায় চালক।

খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়