শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ১০:৫৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন

রাজবাড়ীর দৌলতদিয়ায় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহি বাস ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। এ বাসে অর্ধশতাধিক যাত্রী ছিলো। যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার বিকেল ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

বেঁচে যাওয়া যাত্রী আইন উদ্দিন বলেন, কুমারখালী থেকে ২টা ১০ মিনিটে বাস ছাড়ে। আমি, স্ত্রী, ছেলে ও মেয়ে বাসে ঢাকার সাভার যাচ্ছিলাম। সবাই বেঁচে গেলেও মেয়ে বাসের মধ্যে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে ফেরিতে উঠতে গিয়ে হঠাৎ করেই কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে বাসে অর্ধ শতাধিক যাত্রী ছিল। কয়েকজন যাত্রী সাঁতার দিয়ে পাড়ে উঠলেও বেশির ভাগ যাত্রীদের সন্ধান মেলেনি। 

স্থানীয় যুবক শাহজাহান শেখ বলেন,সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গেলে হঠাৎ করেই পদ্মা নদীতে পড়ে যায়। ১১ থেকে ১২ জন যাত্রী সাঁতার রিয়ে নদীর কুলে আসলেও অন্যান্যদের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। 

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর রশীদ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ সরেজমিন পরির্দশন করেছেন। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও মানিকগঞ্জের ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। 

গোয়ালন্দ হাসপাতালের আরএমও শরীফুল ইসলাম বলেন, ৩ জন হাসপাতালে আনা হয়। এরমধ্যে ২জন নারী নিহত হয়েছেন। একজন জীবিত চিকিৎসাধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়