শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:০৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় মায়ের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু 

ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় রাজিনাথপুর এলাকায় মায়ের সামনে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ইছান আব্দুল্লাহ (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের রাজিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইছান উপজেলার শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের রাজিব হাসানের ছেলে। তিনি রাজিনাথপুরের তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন। 

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার সময় ভ্যান থেকে নামার পর ইছান দৌড়ে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ইছান। পরে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানটি শিশুটির শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, খোকসা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় সাম্প্রতিক সময়ে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই নেই কোনো নির্দিষ্ট ক্যাম্পাস, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কিংবা নিরাপদ যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ।

এ বিষয়ে অভিভাবক ও এলাকাবাসী বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলের সামনে স্পিড ব্রেকার, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপদ রাস্তা পারাপারের ব্যবস্থা জরুরি। অন্যথায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আরও ঘটতে পারে।

ঘটনার পরপরই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহত শিক্ষার্থীর অভিভাবকরা জানিয়েছেন, তারা কোন মামলা করবেন না । এজন্য ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশু শিক্ষার্থীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়