শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পল্টন মোড়ে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের অবরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর সাম্প্রতিক হামলার বিচারসহ বিভিন্ন দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ বুধবার বিকেল ৫টার দিকে তারা নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। এতে পল্টন ও আশেপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানান।

গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ নেতা আবু হানিফ জানান, তারা বিকেল ৫টার দিকে সড়ক অবরোধ করেছেন।

তিনি বলেন, 'সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।'

গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদের মারধরে নুর মাথায় আঘাত পান, তার চোয়াল ও নাক ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হলে ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়