শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলামোটরে ঝটিকা মিছিল, আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও পরবর্তীতে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ও গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপকমিটির সদস্য রোমান আহমেদ (৩২), সাবেক তথ্য ও গবেষণা উপকমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫), কিশোরগঞ্জের ইটনা থানার ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান (৪০), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫), তেজগাঁও থানা যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪০) এবং বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. সানাকাত (৩৮)।

ডিবি জানায়, শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তেজগাঁও বিভাগ অভিযান চালিয়ে রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব ও মিজানুর রহমানকে আটক করে। একই দিন সন্ধ্যা ৬টার দিকে রমনা বিভাগের টিম হাজারীবাগ এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

পরে রাত ১০টা ৪৫ মিনিটে ওয়ারী বিভাগের টিম ডেমরার বাঁশেরপুল এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে আটক করে। আর দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বংশাল থানা এলাকায় লালবাগ বিভাগের টিম গ্রেপ্তার করে সানাকাতকে।

গোয়েন্দা পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়