শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে হয়নি: ঢামেক পরিচালক

রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে দগ্ধ হয়ে নিহত ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (১৫ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঢামেক পরিচালক বলেন, বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়ে মারা গেছেন মিরপুরের গার্মেন্টসের ১৬ জন শ্রমিক। ডিএনএ নমুনা সংগ্রহের পর সনাক্তদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত ১০ জন মরদেহের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।

এদিকে নিখোঁজদের সন্ধানে ঢামেক হাসপাতাল ও কেমিক্যাল গোডাউনের আশপাশে ভিড় করছেন স্বজনরা। কেউ হারানো প্রিয়জনের খোঁজে নির্বাক বসে আছেন, কেউ বা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনাস্থল এক নজর দেখতে জড়ো হচ্ছেন উৎসুক জনতাও।

অগ্নিকাণ্ডের পর গোডাউনে থাকা বিভিন্ন রাসায়নিক থেকে ক্লোরিনসহ বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে বলে জানা গেছে। সকালে আশপাশের কয়েকটি গার্মেন্টসে কর্মীরা কাজে যোগ দিলে ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শিয়ালবাড়ির টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। পরে ১২টি ইউনিটের টানা সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সংস্থাটি আরও জানায়, ভবনের ছাদ টিনশেড এবং তালাবদ্ধ থাকায় গার্মেন্টসে কাজ করছিলেন যেসব শ্রমিক, তারা আর বের হতে পারেননি। গোডাউনে হাইড্রোজেন পার-অক্সাইড, ব্লিচিং পাউডারসহ সাত-আট ধরনের রাসায়নিক মজুত ছিল।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়