শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসে আগুন দিয়ে পালানোর সময় নদীতে পড়ে মৃত্যু

রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় মিরপুর বেড়িবাঁধে তুরাগ নদীতে এই ঘটনা ঘটে।

এর আগে রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে ‘পার্ক করে’ রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে একজন পাশের তুরাগ নদীতে লাফ দেয়। পরে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

এ সময় রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে ডিএমপির শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান। তিনি বলেন, ‘বেড়িবাঁধে কিরণমালা নামের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুই জনকে ধাওয়া দেয়। তারা একজনকে হাতেনাতে ধরে ফেলে। আরেকজন বাঁচতে নদীতে লাফ দেয়। ধারণা করা হচ্ছে, ওই যুবক সাঁতার না পারায় ডুবে মারা যায়।’

এদিকে আগুন দেওয়া বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ‘১০টা ২২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়