শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল আমদানি উন্মুক্তকরণ ও সিন্ডিকেট বিরোধে সারা দেশে দোকান বন্ধ, বিটিআরসির সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ

সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে আন্দোলন করছে ব্যবসায়ীরা। একইসঙ্গে, দাবি আদায়ে বিটিআরসি কার্যালয় ঘেরাও করার কথাও জানিয়েছেন তারা।

গতকাল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) এ কর্মসূচি পালন করছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় হাজারের অধিক ব্যবসায়ী আন্দোলনে অংশ নিয়েছে।

ব্যবসায়ীরা বলেন, অবৈধ মোবাইল ফোন বন্ধ করার নামে একটি নির্দিষ্ট প্রভাবশালী গোষ্ঠীকে সুযোগ দিতে চাচ্ছে বিটিআরসি। আমরা এর আগে কয়েকবার আন্দোলন করেছি, সরকারকে বলেছি কিন্তু কর্ণপাত করে নাই। আমাদের এ খাতের সঙ্গে কয়েক লাখ মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত। আমরাই দেশের ৬০ শতাংশ মোবাইল ফোন সরবরাহ করছি। অথচ একটা সিন্ডিকেটের কারণে এনইআইআর করতে চাচ্ছে সরকার। সেটা করা হলে মাত্র ৯ টা কোম্পানি পুরো মার্কেটটা চালাবে। ফোনের দাম যেমন বাড়বে তেমনি চাকরি হারাবে লাখ লাখ মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এর ঠিক আগেই বড় ধরনের আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়