শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা

ওসমান হাদির ওপর হামলা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক করেছে ডিএমপি।

শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে কে বা কারা অসৎ উদ্দেশ্যে একটি ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছেন।’

তিনি সর্বসাধারণকে এসব গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।
 
তালেবুর রহমান আরও বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের এরইমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই ঘটনা নিয়ে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি করার এহেন হীন ও গর্হিত কাজের সঙ্গে জড়িতদেরও শিগগির আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিএমপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ যে কোনো মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য সর্বসাধারণকে আবারও অনুরোধ করা হয়েছে।

সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়