শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল কার্গো টার্মিনালে এভসেক-কাস্টমসের যৌথ অভিযানে ২.৮৭ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো টার্মিনালে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও শুল্কফাঁকির পণ্য জব্দ করা হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দুবাই থেকে ঢাকায় আগত Solit Air-এর একটি কার্গো বিমানে আমদানিকৃত দুইটি শিপমেন্টে বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হয়।

বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য উদ্ধার: তল্লাশিকালে শিপমেন্ট দু’টি থেকে— ২ হাজার ৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন প্রকার গার্মেন্টস পণ্য এবং ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যসমূহ আমদানি নীতিমালা লঙ্ঘন করে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা বলে জানা গেছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইন ও প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। শিপমেন্ট সংশ্লিষ্ট আমদানিকারক ও দায়িত্বশীলদের বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ ও নিষিদ্ধ পণ্যের আমদানি প্রতিরোধে এভসেক ও কাস্টমসের সমন্বিত নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সফল অভিযানের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ বাণিজ্য ও শুল্কফাঁকি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা আবারও প্রমাণিত হলো।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়