শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে উল্টে গেল প্রাইভেটকার, আহত ২

চাকা ফেটে ঢাকা এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মহাকালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাসেল রানা বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাইভেটকারটি এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিক থেকে কাওরান বাজারের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৮টার দিকে মহাকালী লাভ রোডের এক্সিট র‌্যাম্প পার হওয়ার পর সামনের একটি চাকা ব্লাস্ট হয়ে প্রাইভেটকারটি উল্টে যায়।

তিনি আরও জানান, গাড়িতে দুইজন ছিলেন। তাদের কেউই গুরুতর আহত হননি।

এদিকে দুর্ঘটনার কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও এলাকা থেকে বনানী পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

ইতোমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ রেকার দিয়ে গাড়িটি সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন এসি মো. রাসেল রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়