শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০২:৪৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর নির্দেশিকা: ভাড়া বাড়ানো যাবে না দুই বছরের আগে

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ভাড়াটিয়ার অধিকার নিশ্চিত করতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী নতুন নির্দেশিকা জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)। নির্দেশিকায় বলা হয়েছে, ভাড়া বাড়ানো যাবে না দুই বছরের আগে এবং বাড়িওয়ালাকে প্রতি মাসে ভাড়ার লিখিত রসিদ দিতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবাদ সম্মেলনে প্রশাসক এজাজ রহমান এ কথা জানান। নির্দেশনায় উল্লেখ করা হয়, বাড়ির মালিককে ভাড়াকৃত বাসা বাসযোগ্য রাখতে হবে এবং গ্যাস, পানি, বিদ্যুৎসহ সব ধরনের ইউটিলিটি সেবা নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের দায়িত্ব বাড়িওয়ালার।

নতুন নিয়ম অনুযায়ী, ভাড়াটিয়ার কাছ থেকে এক থেকে তিন মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। পাশাপাশি বাড়ি ভাড়া দেওয়ার সময় লিখিত চুক্তিপত্র বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে ভাড়া বৃদ্ধির শর্ত, অগ্রিম জমা এবং অন্যান্য বিষয় উল্লেখ থাকতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার পর তা দুই বছর পর্যন্ত অপরিবর্তিত থাকবে এবং ভাড়া বৃদ্ধির সময় নির্ধারিত থাকবে জুন-জুলাই মাসে। দুই বছরের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না।

ভাড়াটিয়া যদি নির্ধারিত সময়ে ভাড়া পরিশোধে ব্যর্থ হন, তবে বাড়িওয়ালা প্রথমে মৌখিক সতর্ক করবেন এবং পরবর্তীতে লিখিত নোটিশ দিয়ে এক মাস সময় দিয়ে বাসা ছাড়ার নির্দেশ দিতে পারবেন। তবে উভয় পক্ষই ভবিষ্যতে দুই মাসের নোটিশ দিয়ে ভাড়া চুক্তি বাতিল করতে পারবেন।

নিরাপত্তার বিষয়েও নির্দেশনায় গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ দুর্যোগের ঝুঁকি বিবেচনায় প্রতিটি ভবনে ছাদের তিন ফুট গেইটের চাবি ভাড়াটিয়াদের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কোনো সমস্যা সমাধান না হলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কর্মকর্তার কাছে অভিযোগ জানানো যাবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, এই নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে রাজধানীতে ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা এবং বাড়িভাড়া ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়