শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিংকরা গাড়িতে আগুন

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম জানান, বাসটি পার্কিং করা অবস্থায় এর চালক ও সহকারী ইঞ্জিনের সুইচ চালু রেখেই নিচে চা পান করতে নেমেছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বাসে কোনো যাত্রী না থাকায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, তবে বাসের একটি বড় অংশ ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশেপাশে ছড়াতে পারেনি। যান্ত্রিক ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়