শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন কবরস্থান হচ্ছে দক্ষিণ সিটির যে এলাকায়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নতুন যুক্ত হওয়া অঞ্চল ৬ থেকে ১০ এর মধ্যে নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে ডিএসসিসি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএসসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি সংস্থাটির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দফতর আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানিয়েছেন, গঠিত কমিটিকে নতুন এলাকায় (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থানের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ, স্কেচ তৈরি, জমির মালিকানাসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ভূমি অধিগ্রহণ বিষয়ে যাবতীয় সুপারিশ প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।
 
ডিএসসিসি সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব করা হয়েছে অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলীকে। কমিটির অন্য সদস্যরা হলেন– ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে অঞ্চল ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।
  
প্রসঙ্গত, ডিএসসিসি নিয়ন্ত্রণাধীণ কবরস্থানগুলো ২০২০ সালের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। এই নীতিমালা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন আজিমপুর কবরস্থান, জুরাইন কবরস্থান (মুরাদপুর ও ধলপুর কবরস্থানসহ) ও খিলগাঁও কবরস্থান পরিচালিত হয়। ভবিষ্যতে কোনো নতুন কবরস্থান করা হলে সেটিও এই নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়