শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০২:০৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরা দিয়াবাড়ী এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান! দখলমুক্ত হলো খেলার মাঠ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও খেলার মাঠ অবৈধ দখলের অভিযোগে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এবং অথরাইজড অফিসার এহসান হোসেন।

অভিযানকালে রাজউকের গঠিত টাস্কফোর্স মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তুরাগ ৫৩ নম্বর ওয়ার্ডের নলবোগ এলাকায় নকশা বহির্ভূতভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এ সময় দুইটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং আরও কয়েকটি ভবনের অবৈধ অংশ আংশিকভাবে অপসারণ করা হয়। পরবর্তীতে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে দখল করে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল মাঠটি দখল করে সেখানে ক্লাব স্থাপন করেছিল, যার ফলে এলাকাবাসী ও শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ স্থাপনা অপসারণ করে মাঠটি পুনরায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। অভিযান চলাকালে দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং খেলার মাঠটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়।

রাজউকের কর্মকর্তারা জানান, সরকারি জমি ও উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে নগর পরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তারা কঠোর হুঁশিয়ারি দেন। দীর্ঘদিন পর মাঠটি দখলমুক্ত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এখন থেকে শিশু-কিশোররা নির্বিঘ্নে খেলাধুলা করতে পারবে এবং মাঠটি আগের মতোই সবার জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়