শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:০৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর বিআরটিএ অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি ভুক্তভোগীদের

মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ঢাকার মিরপুরে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) মেট্রো সার্কেল-১ অফিসে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে মালিকানা পরিবর্তন শাখার ইন্সপেক্টর আফজাল হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী গাড়ির মালিকদের দাবি, এই কর্মকর্তার কর্মকাণ্ডে অফিসটি যেন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে।

অভিযোগ রয়েছে, পূর্বে মোটরযান পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে আফজাল হোসেনের অধীনে “দুপুরে ফেল–সন্ধ্যায় পাশ” নামে একটি অনিয়মিত পদ্ধতি চালু ছিল। এতে অদক্ষ ব্যক্তিরাও সহজেই ড্রাইভিং লাইসেন্স পেতেন, যা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে অভিযোগকারীরা মনে করেন।

ভুক্তভোগীদের দাবি, লাইসেন্স পেতে সরকারি ফি ছাড়াও অতিরিক্ত ১০ থেকে ১২ হাজার টাকা দিতে হতো। এছাড়া মালিকানা পরিবর্তনের ক্ষেত্রেও বিভিন্ন অজুহাতে গ্রাহকদের হয়রানি করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে দালাল চক্রের মাধ্যমে গেলে একই কাজ সহজেই সম্পন্ন হয়।

এ অফিসে একটি সক্রিয় দালাল সিন্ডিকেট কাজ করছে বলেও অভিযোগ উঠেছে। তারা অফিসের ভেতরে-বাইরে অবস্থান করে এবং বিভিন্ন দোকান বা আশপাশের স্থানে বসে অনলাইনে কাগজপত্র আদান-প্রদান করে থাকে। ভ্রাম্যমাণ আদালতের নজরদারির কারণে তারা বর্তমানে কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা ঘুষের টাকায় ঢাকায় একাধিক বাড়ি/ফ্ল্যাট ও ব্যক্তিগত গাড়ির মালিক হয়েছেন। এছাড়া চাঁদপুরে কর্মরত অবস্থায়ও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল বলে সূত্র জানিয়েছে।

দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তার বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে ইন্সপেক্টর আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে সংক্ষিপ্তভাবে কথা বলে পরে আর সাড়া দেননি।

ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়