শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৯:১১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাটে বিক্রি না হওয়ায় গরু জবাই করে পুঁজি তোলার চেষ্টা করছেন ব্যবসায়ীরা

ঈদুল আজহার একদিন আগে লাভের স্বপ্নে বিভোর হয়ে ১০টি গরু নিয়ে রাজধানীর কচুক্ষেত পশুর হাটে আসেন সাভারের হেমায়েতপুরের মাংস ব্যবসায়ী মোহাম্মদ হানিফ। 

আজ বুধবার কচুক্ষেত হাটের পাশে তাকে দেখা যায় কেজি দরে গরুর মাংস বিক্রি করতে। 

দ্য ডেইলি স্টারকে হানিফ বলেন, ‘হাটে বিক্রির জন্য ১০টা গরু এনেছিলাম। ৭টা বিক্রি করেছি এক লাখ টাকা লসে (ক্ষতিতে)। বাকিগুলোর দাম প্রতিটিতে ৩০-৪০ হাজার টাকা কম ‍উঠছে। বাধ্য হয়ে জবাই করে ৭৮০ টাকা কেজি দরে ‍গরুর মাংস বিক্রি করছি। তাতে যদি পুঁজিটা তুলতে পারি।’

আজ সারাদিন প্রায় একই দৃশ্য দেখা গেছে কচুক্ষেতসহ শাহজাহানপুর রেলওয়ে কলোনি ও কমলাপুর পশুর হাটে। 

এখানকার পশু ব্যবসায়ীরা জানান, গতকাল রাত ২টার পর থেকেই গরুর দাম একেবারে পড়তির দিকে। ১ লাখ ২০ হাজার টাকার গরুর দাম উঠছে ৬০-৭০ হাজার টাকা। সকালের ঝুম বৃষ্টিতে ক্রেতা সমাগম মোটেও হয়নি। বিক্রেতারা মনে করেছিলেন দুপুর-বিকেল নাগাদ ক্রেতা বাড়বে। কিন্তু ঘটেছে উল্টোটা। 

৯টি গরু নিয়ে কুষ্টিয়ার মিরপুর থেকে আকমাল হোসেন এসেছিলেন কমলাপুর হাটে। গতকাল রাতে ৩টি গরু বিক্রি করেছেন নামমাত্র লাভে। বাকি গরুগুলোর কেনা দামও ওঠেনি আজ সারাদিন। 

বিকেল সাড়ে ৪টার দিকে আকমাল বলেন, ‘এখন কান্নাকাটি করা ছাড়া আর উপায় নাই। কেনা দাম পেলেও গরুগুলো বিক্রি করে দিতাম। এখন সেটিও পারছি না।’

তারই মতো মৌসুমি পশু ব্যবসায়ী পাবনার সুরুজ ব্যাপারী। গতকাল সকালে ১০টি গরু নিয়ে রওনা দিয়ে জ্যামের কারণে হাটে এসে পৌঁছান রাতে।  

তিনি বলেন, ‘রাতে ২টি গরু লসে বিক্রি করে দিয়েছি। এক লাখ টাকায় কিনে আনা গরুর দাম উঠছে ৫০-৬০ হাজার টাকা। আমিতো খামারি নই, যে ফেরত নিয়ে গিয়ে এগুলো লালন-পালন করব। এখন আর কোনো উপায় দেখছি না।’

এতে অবশ্য নিম্ন-মধ্যবিত্ত ক্রেতাদের কারো কারো মুখে ফুটেছে হাসি।

মান্ডা এলাকার বাসিন্দা শাকিল হোসেন। গত দুই-তিন ঈদে সামর্থ্যের অভাবে কোরবানি দিতে পারেননি। এবার প্রতিবেশীদের সঙ্গে ভাগে কোরবানির গরু কিনতে কমলাপুর হাটে এসেছিলেন গতরাতে। 

৭৫ হাজার টাকা মূল্যের একটি গরু পছন্দ হয়েছিল। আজ সেই গরুটিই তিনি কিনেছেন ৪৫ হাজার টাকায়। 

ডেইলি স্টারকে শাকিল বলেন, ‘ভেবেছিলেন এবার ভাগে কোরবানি দেবো। তবে সস্তায় গরু কিনতে পারায় একাই কোরবানি দিতে মনস্থির করেছি। যে গরুটি রাতে ৭৫ হাজার টাকা চেয়েছিল, সেটিই আজ ৪৫ হাজার টাকায় কিনলাম। বাচ্চারা খুব খুশি হয়েছে।’

সূত্র: ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়