মোঃ রফিকুল ইসলাম মিঠু : আজ ৭ই জুন উত্তরা ট্রাফিক বিভাগের উদ্যোগে জরিমানা বিহীন বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের বিভিন্ন পয়েন্টে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালিত করা হয়।
সড়কে শৃঙ্খলা ফেরাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মামলা দায়েরের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক বিভাগ কর্তৃক ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মূল উদ্দেশ্য কেবল জরিমানা নয়, বরং গাড়ি চালকদের স্বতঃস্ফূর্ত সচেতনতা বৃদ্ধি কি ভাবে করা যায়, বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
সরেজমিনে দেখা যায়, উত্তরার রাজলক্ষ্মী প্রধান সড়কের সামনে রাজলক্ষ্মী এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিকের কর্মকর্তা টি আই জলিলকে তার সঙ্গীয় ফোর্স নিয়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালক এবং পিছনে বসা যাত্রীকে জরিমানা না করে সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। তা তাছাড়া বিভিন্ন ধরনের যানবাহনের অস্পষ্ট নাম্বারপ্লেট প্রদর্শিত হওয়ায় গাড়ি গুলোকে সিগনাল দিয়ে চালকদেরকে মামলা না দিয়ে স্পষ্ট নাম্বার প্লেট ব্যবহারের নির্দেশ প্রদান করেন।
তাছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে বাম লেন যেন বন্ধ না হয়ে যায়, সে বিষয়ে চালকদেরকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টি আই জলিল বলেন, শুধুমাত্র মামলা বা জরিমানা করার মাধ্যমে চালকদের সচেতন করা সম্ভব নয়,পাশাপাশি তারা যেন উল্টো পথে গাড়ি না চালায়, হেলমেট বিহীন মোটরসাইকেল না চালানো, গাড়িতে স্পষ্ট নাম্বার প্লেট ব্যবহার করা ইত্যাদি বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা যাতে করে ভবিষ্যতে তাদেরকে যেন মামলা না দিতে হয়। যার ফলে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি মনে করি।
জসীমউদ্দীন রোডে দেখা যায়, বাম লেনে ঢোকার রাস্তা যেন বন্ধ না হয়ে যায় সেজন্য ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত টিআই এবং সার্জেন্ট চালকদের সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছেন।