শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ছুটিতে শ্রমজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। একসঙ্গে হাজারো মানুষ বাড়ির পথে ছুটে চলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই খোলা ট্রাক, পিকআপে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে মহাসড়কের এলেঙ্গা থেকে সদর উপজেলার শিবপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে ১০ কিলোমিটার থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

এদিকে মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ। পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনের চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ যাতায়াত করছে। এতে দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে এখন যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়