শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৫ কিলোমিটারজুড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঈদ যাত্রাকে কেন্দ্র করে বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪৫ কিলোমিটার অংশ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে যমুনা সেতু পর্যন্ত কয়েকটি পয়েন্টে তীব্র যানজট দেখা গেছে। ধীরে ধীরে যানজট ছাড়িয়ে গেছে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে মানুষ। সকাল থেকে মুষলধারে বৃষ্টি এই ভোগান্তিকে আরো বাড়িয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার দূরপাল্লার যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাকসহ ছোট বড় যানবাহন রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে যাচ্ছে। এতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র জটলা সৃষ্টি হয়। যার ফলে সেখানকার যানজট ছাড়িয়ে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এছাড়াও রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় যমুনা সেতু থেকে নাটিয়া পাড়া পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

মহাসড়কে দায়িত্বরত পুলিশ জানিয়েছে, বেলা বাড়ার সাথে সাথে এবং বৃষ্টি থেকে গেলে যানজট স্বাভাবিক হয়ে আসবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়