শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাব-৫ এর অভিযানে গোদাগাড়ীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

​ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ইমরানকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ছয় মাস আগে ভিকটিমের স্বামী তাকে তালাক দিলে তিনি প্রাণ কোম্পানিতে চাকরি শুরু করেন। অভিযুক্ত ইমরান ও ভিকটিমের বাড়ি কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন।

​গত ২২ জুলাই, ২০২৫ তারিখে ভিকটিম গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে ইমরানের চাচার একটি বাসা ভাড়া নেন। এরপর ২ আগস্ট, ২০২৫ তারিখে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ইমরান তার ভাড়া করা রুমে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।

​ঘটনার পর ভিকটিম নিজেই গোদাগাড়ী থানায় ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব-৫ ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‍্যাব-৮, সিপিসি-২, মাদারীপুর এর একটি যৌথ দল তদন্তকারী কর্মকর্তার অনুরোধে অভিযান পরিচালনা করে। সফল অভিযানে তারা শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং এলাকা থেকে ধর্ষণ মামলার একমাত্র আসামি ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়