শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মা ছেলে গ্রেফতার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বিক্রয় নিষিদ্ধ প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের  ৪শত ৭৮টি ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা ছেলেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্ত্বিতে ডোমার থানার এসআই শৈলেন চন্দ্র দেব,মানিকুল ইসলাম, এএসআই অজিত কুমার সরকারসহ সঙ্গীয় ফোঁস উপজেলার পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে নিজ বসতবাড়ীতে মিনারা বেগম(৫৬) ও তার ছেলে জনি ইসলামকে (২৫) ৪শত ৭৮টি ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। মিনারা বেগম ওই এলাকার সাকিদুল ইসলামের স্ত্রী।

উক্ত দিনেই অভিযানিক পুলিশ কর্মকর্তা শৈলেন চন্দ্র দেব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুল ইসলাম মাদক ব্যবসায়ী মা ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়