শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে সিএনজি চাপায় পথচারির মৃত্যু

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিএনজি চাপায় বেলাল হোসেন মাস্টার (৫০) নামে এক পথচারির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলাল হোসেন রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তার ওপর পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে বেলাল হোসেন মারা যান।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়