শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের চৌকিদার বাড়িতে জমি নিয়ে বিরোধের জের ধরে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী রবিউল হোসেন (৫০) ও তার স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করেছে।

জানা যায়, নিহত জাকির হোসেন তার মেয়ে রৌশন আরা আক্তারকে পার্শ্ববর্তী বাড়ির কামাল হোসেনের কাছে বিয়ে দেন। কামাল বিয়ের পর তার স্ত্রী রৌশন আরাকে ৩৪ দশমিক ৫ শতক জায়গা দান করেন। দানের বিষয়টি কামালের পরিবার মেনে নিতে পারেননি। মঙ্গলবার রাতে ওই জমি চাষাবাদ করতে গেলে কামালের ভাই রবিউল ও তার স্ত্রী রেহানা বেগম বাঁধা দেন। পরে কামাল ও তার শ্বশুর জাকির হোসেন এগিয়ে গেলে রবিউল, তার স্ত্রী রেহানা বেগম ও তার ছেলে নজরুল ইসলাম (২৫) জাকিরকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের মেয়ে রৌশন আরা আক্তার রুনা অভিযোগ করেন, তার বাবাকে লোহার টর্চলাইট দিয়ে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে হত্যা করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। দুজনকে আটক করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়