শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন বানচালের জন্য ভিপি নুরকে আহত করা হয়েছে: জয়নল আবেদিন ফারুক

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নির্বাচন রোড ম্যাপ ঘোষণা হয়েছে। ঠিক এই সময় নির্বাচনকে বানচাল করার জন্য সাবেক ভিপি নুরুল হক নুরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে। বিভিন্ন কায়দায় আওয়ামীলীগকে আবার পুর্নবাসন করার জন্য হীন চক্রান্ত শুরু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ পৌর শহরের থানা মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, যারা ৭১ এ ভুল করেছে, তারা নতুন জন্ম নিয়েছে। তারা নাকি বাংলাদেশে পিআর চায়। পিআর বুঝেন...? আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কবর থেকে উঠা মরা মানুষের ভোট এ বাংলার মাটিতে আর হবে না। 

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে  সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, সেনবাগ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আমিন উল্যাহ বিএসসি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়