শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, শতাধিক লাউগাছ কাটল দুর্বৃত্তরা

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের কৃষক খোকন মিয়ার প্রায় ৫ বিঘা জমির লাউসহ অন্যান্য সবিজ চাষাবাদ করেন। এরমধ্যে (স্থানীয় পরিমাপে প্রায় ১৫ শতাংশ) জমির শতাধিক লাউগাছসহ ও অন্যান্য সবজিগাছ রাতের অন্ধকারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার(৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) দুপুরে খোকন মিয়া দাউদকান্দি মডেল থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷

কৃষক খোকন মিয়া জানান, তিনি কয়েক বছর ধরে লাউসহ মৌসুমি সবজি চাষ করে আসছেন। এই সবজি বিক্রির অর্থেই তার পরিবারের আর্থিক সচ্ছলতা এসেছে। শুধু তাই নয়, তার জমিতে উৎপাদিত সবজি স্থানীয় বাজারের চাহিদার একটি বড় অংশ পূরণ করত। কিন্তু রাতারাতি জমির শতাধিক গাছ কেটে ফেলার ঘটনায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

ভোরে জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত বাগান দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রাও এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

খোকন মিয়া আরও জানান, তার এই প্রকল্পে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। মৌসুম শেষে লাউসহ অন্যান্য সবজি বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা আয় হওয়ার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তরা শতাধিক লাউগাছ কেটে ফেলায় বর্তমানে তার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কৃষক যেন ন্যায়বিচার পান সেদিকে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়