শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে ছেলের বউ পুলিশের সহায়তায় ঘর ছাড়া করলেন।

দিনাজপুরের পার্বতীপুরে ১ সেপ্টেম্বর তারিখ দিবাগত মধ্যরাতে ছেলের বউ পুলিশের সহায়তায় ওই বৃদ্ধাকে ঘর থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলাধীন ২নং মন্মথপুর ইউনিয়নের চাকলা বাজারের চকিদারপাড়া গ্রামে। বিধবা বৃদ্ধা আছরা বেওয়া ঐ গ্রামের মৃত এছাহাক আলী সরদারের স্ত্রী। গত ১ সেপ্টেম্বর রাত্রি ২ টার দিকে ছেলের স্ত্রী রীনা(৪৫) ও পুলিশের সহায়তায় আছরা বেওয়া(৯৭) কে ঘর থেকে টেনে-হেচড়ে বাড়ির বাইরে বের করে দেন।

ঘটনা ও স্থানীয় সুত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলাধীন ২নং মন্মথপুর ইউনিয়নের চাকলা বাজারের চকিদারপাড়া গ্রামে মৃত এছাহাক আলী সরদারের ছেলে মৃত আলতাফ মাহমুদ কে তার বোন মায়ের আশ্রয় ও দেখাশোনা করার শর্তে ৭ শতাংশ জমি হেবা দলিল করে দেন।

আলতাফ মাহমুদ এর মৃত্যুর পরে তার স্ত্রী রীনা বেগম জায়গাটি বিক্রি করে সৈয়দপুর উপজেলার লাভলী বেগম(৫০) নামীয় এক ব্যক্তির কাছে। গত ১ সেপ্টেম্বর রাতে কিল-ঘুসি মেরে ঘর থেকে বের করার কথা জানান বিধবা বৃদ্ধা আছরা বেওয়া(৯৭)। তিনি বলেন, আমার সব কিছুই ঘর থেকে বের করে দিয়েছে। যেমন, খাট-তোষক-চেয়ার-হাড়ি-পাতিল-কাথা-বালিশ এবং বস্তা বাধা কাপড় ইত্যাদি।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লা আল মামুন সাংবাদিকদের জানান এলাকায় যে গুজবটি ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পারিবারিক কলোহের ঘটনা দেখে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমি ইতিমধ্যে শুনেছি এবং আমি ঐ ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ্ কে ঘটনাস্থল পরিদর্শন করতে বলি। তিনি পরিদর্শনে গিয়ে আমাকে অবগত করেন। আমি আছরা বেওয়া(৯৭) কে আপাতত আশ্রয়ণ কেন্দ্র এ থাকার ব্যবস্থা করতে চাইলে তার মেয়ে আপত্তি করায় আছরা বেওয়া(৯৭) কে তার মেয়ের বাসায় পাঠানো হয়। আমি মডেল থানার ওসি আব্দুল্লা আল মামুন এর কথা বলে এ বিষয়ে আমরা একটি আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আইনগত ভাবে এটি দ্রুত সমাধান করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়