শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৯ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা

কক্সবাজারে কটেজ জোন এলাকা ও হোটেলে অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।

অভিযানে গিয়ে দেখা যায়, এসব অনৈতিক কার্যকলাপ চলা কটেজ-হোটেলে রয়েছে গোপন সুড়ঙ্গ। যেগুলো কখনো কখনো লুকিয়ে থাকার জন্য আবার অনৈতিক কাজেও ব্যবহার করা হয়। কিছু সুড়ঙ্গ আবার পালানোর জন্য তৈরি করা। এ ছাড়া খাটের নিচেও লুকিয়ে থাকার ব্যবস্থা ছিল। অভিযানে খাটের নিচ থেকেও একাধিক তরুণ-তরুণীকে বের করা হয়।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলী এলাকায় কয়েকটি কটেজ ও হোটেলকে ঘিরে দীর্ঘদিন ধরে পর্যটকদের ব্ল্যাকমেইল, জিম্মি এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ কারণে পর্যটন শহরের দুর্নাম হচ্ছে। তাই এ অভিযান চালানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি কটেজ জোনে ছিনতাই ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধ ঘটেছে। এছাড়াও এখানে পর্যটকরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কটেজ জোন অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, কটেজ জোনকে ঘিরে দীর্ঘদিন ধরে অপরাধ চক্র সক্রিয় থাকায় পর্যটনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনা করলে এ ধরনের কর্মকাণ্ড অনেকটাই হ্রাস পাবে বলে তারা আশা প্রকাশ করেছেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়