শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে বহুল আলোচিত একাধিক ক্লুলেস ছিনতাই মামলার আসামি রানা গ্রেপ্তার

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জেলার বহুল আলোচিত ও একাধিক ক্লুলেস ছিনতাই মামলার আসামি মাসুদ রানা (১৮) কে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। একই অভিযানে ছিনতাইকালে লুণ্ঠিত কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কিশামত গোড়ল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃত মাসুদ রানা আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এতে দীর্ঘদিন ধরে আলোচিত কয়েকটি ছিনতাই মামলার রহস্য উন্মোচন সম্ভব হয় এবং সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মালামাল বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত করা হয়েছে।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ আশপাশের এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক তদন্তাধীন রয়েছে।

‎গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, "আসামিকে গ্রেফতারের পর একাধিক ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।" সেই সাথে জনগণকে সন্দেহজনক কোনো তথ্য পেলে ডিবি পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়