শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় সংগঠিত দুর্ধর্ষ ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেছে পুলিশ। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ মুহাম্মদ শাকুর। তিনি বলেন, গত ১৪ জুলাই রাত ২টা থেকে ৩টার মধ্যে কলাপাড়া থানার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের এক বাড়িতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে।

ছয়-সাতজনের একটি ডাকাত দল বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও একটি স্যামসাং Galaxy A13 মোবাইল ফোন লুট করে। এ সময় তারা পরিবারের সদস্যদের বেঁধে বাড়ির মালিকের আমেরিকান নাগরিক স্ত্রীকে অন্য কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তরিকুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে  তিন আসামিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামিরা হলেন  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার বাসিন্দা  মো. কাওসার (২৪), কলাপাড়া পৌর শহরের বাসিন্দ আশিষ গাইন এবং  পার্শ্ববর্তী বরগুনা জেলার বামনা থানার বাসিন্দা  মো. শওকত আহমেদ রিপন।

আদালতে তারা শিক্ষারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে ডিবির ওসি মো. জসিম উদ্দিন ও কলাপাড়া থানার ওসি মো. জুয়েল সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়