শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ অ্যালকোহল বিক্রির অভিযোগে রাজশাহীতে মাদক ব্যবসায়ী আটক

​ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৫৫২০ বোতল প্রাণঘাতী অ্যালকোহল উদ্ধার করে। একই সাথে একাধিক মাদক মামলার আসামি ডিলার মোঃ আস্তানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করা হয়।

​র‌্যাব-৫ একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আস্তানুর রহমান নামে এক ব্যক্তি হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল বিক্রি করে আসছে। এরপর র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে। ৪ সেপ্টেম্বর, র‌্যাব তার হোমিওপ্যাথিক ওষুধের দোকান ও গুদামে অভিযান চালায়। এ সময় অন্যান্য ওষুধের বাক্সের ভেতর লুকিয়ে রাখা ৪৬০ কার্টন থেকে মোট ৫৫২০ বোতল ৯০% অ্যালকোহলযুক্ত বিষাক্ত মদ উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত আস্তানুর রহমানের ড্রাগ বিক্রির লাইসেন্স প্রায় আড়াই বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। এরপরও তিনি গোপনে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও মাদক ও অন্যান্য আইনে মোট পাঁচটি মামলা রয়েছে। জানা গেছে, তিনি অধিক লাভের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং যুবসমাজের কাছে এই প্রাণঘাতী মাদক বিক্রি করতেন। এই অ্যালকোহল সেবনের ফলে রাজশাহীর বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

​এই বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধারের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা গেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়