শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ একজন আটক

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি: ‎বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি) লালমনিহাটের আওতাধীন লালমনিহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিশেষ সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় নুরুল ইসলাম (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর সদস্যরা পৃথক অভিযানে ৩৫০ বোতল ইস্কাফ সিরাপ, ৫৮ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেন।

‎আটক নুরুল ইসলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ শিংঝাড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

‎এর মধ্যে গংগারহাট বিওপি’র আওতাধীন মধ্য বিদ্যাবাগিস এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকা।

‎আটক নুরুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামালও থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

‎তিনি মাদক প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়