শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ূন রশিদ। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও দুজন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর চৌমুহনী থেকে আনন্দ পরিবহনের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে ২০ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর গাড়ির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া পানির তলদেশে কেউ ডুবে আছেন কি না, তাও নিশ্চিত বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে রয়েছেন। তাদের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান জানান, বাসের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়