শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর প্রধ‌ান সড়‌কের পুকুুরিয়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত ২

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর প্রধান সড়‌কের পুকু‌রিয়া ইউ‌নিয়‌নের চন্দ্রপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘ‌টিত হ‌য়েছে। রবিবার (৭‌সে‌প্টেম্বর) সকালে একটি ট্রাকের সাথে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। আহতদের নাম জানা না গে‌লে ও তারা দুজন অটোরিকশা চালক ও মোটরসাইকেল চালক ব‌লে জানা যায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীসাধারণ কয়েক ঘণ্টা ধরে ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ত‌বে এ ঘটনায় আহত‌দের একজন উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকদল সভাপ‌তি দিদারুল আলম ব‌লে জানা যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'ঘটনাস্থলে পুলিশ গিয়েছেন। তারা যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। উ‌ল্লেখ‌্য বাঁশখালীর একমাত্র সড়ক‌টি সরু ও অ‌তিরিক্ত  গা‌ড়ি চলাচ‌লের কার‌ণে প্রায় সময় দুঘর্টনা সংঘ‌টিত হ‌য়ে থা‌কে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়