শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবি, ২ জনের মৃত্যু, উদ্ধার ৪

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে: জামালপুরের সরিষাবাড়ীতে ধারাবর্ষা ঝিনাই নদীতে নৌকাবাইচ দেখে বাড়ী ফেরার পথে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর ধারাবর্ষা ঝিনাই নদীতে এ ঘটনা ঘটে। এতে ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) এর মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার মেয়ে শোভা (১০) সহ কয়েকজন নিখোঁজ ছিলো। এদিকে পর্যায়ক্রমে আশংকা জনক অবস্থায় ৪ জনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা ঝিনাই নদীতে তিন গ্রামের উদ্যোগে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার ১ম দিনের মতো নৌকাবাইচ ও গ্রামীণ মেলার উদ্বোধন হয়। এসময় হাজারো দর্শক এ প্রতিযোগিতা দেখতে আসেন। খেলা শেষে সন্ধ্যা ৭টার দিকে খেয়াঘাটে পারাপার হতে আসেন তারা। এসময় নৌকার মাঝি না থাকায় রাত সাড়ে ৭ টার দিকে যাত্রীরা নিজেরাই নৌকা চালিয়ে পার হওয়ার চেষ্টা করে। নৌকায় অতিরিক্ত যাত্রী উঠায় মাঝপথে ডুবে যায়। এসময় অনেক যাত্রী নিখোঁজ হয়। 

পরে রাত ৮ টা দিকে ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী মোর্শেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তার মেয়ে শোভা আক্তার (১০) সহ একাধিক যাত্রী নিখোঁজ ছিলো। এদিকে নৌকাডুবির ঘটনায় ৪ জন আহত হয়েছে। তারা হলেন সবুজ, জাহিদুল, শাহীনুর ও সুলতানা পারভীন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপর দিকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর শিশু শোভার (১০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত ১২ টা ১৫ মিনিটের দিকে উপজেলার বড়বাড়ীয়া বেলি ব্রিজ এলাকায় বাবলু মেম্বারের বাড়ী সংলগ্ন ঝিনাই নদীতে শোভার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে জানালে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে শোভার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। এর আগে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হওয়া শিশুটিকে উদ্ধার করতে শনিবার সকাল থেকে অভিযান শুরু করে। দিনভর চেষ্টা চালিয়ে উদ্ধার না করতে পেয়ে সন্ধ্যায় অভিযান স্থগিত করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী বলেন, হাসপাতলে পর্যায়ক্রমে ৫ জনকে আনা হয়েছিলো। এর মধ্যে ১ নারী মৃত অবস্থায় ছিলো। আশংঙ্কা জনক ৪ জন চিকিৎসাধীন আছে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার একনারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হওয়া শিশুটিকে উদ্ধার করতে শনিবার সকাল থেকে অভিযান শুরু করে। দিনভর চেষ্টা চালিয়ে উদ্ধার না হওয়ায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। পরে রবিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে বেলি ব্রিজ এলাকায় শোভার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়