শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন পানি কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুমোদন ছাড়া বোতলজাত ফিল্টার পানি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি পানি উৎপাদন করছিল। পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও ছিল না।

পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে পানি উত্তোলন, বোতলজাত ও বাজারজাত করা হচ্ছিল। সরেজমিনে এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান মালিক জাহাঙ্গীর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত পানি উৎপাদন মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষ এসব পানি কিনে ব্যবহার করলে তা থেকে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। আমরা চাই না, কোনো অনিয়মের কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হোক। তাই নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতে অনুমোদনবিহীন পানি উৎপাদন বা বাজারজাতকরণ অব্যাহত রাখলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়