শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক মিরন হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ইলিয়াস গ্রেফতার

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরণকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার অন্যতম আসামি ইলিয়াস হোসেন মিলু (৪৩) অবশেষে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতার ইলিয়াস কুয়াকাটার মাদক কারবারিদের অন্যতম নিয়ন্ত্রক ও একটি হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।তিনি কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র,আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের বড় ভাইয়ের ছেলে।তিনি কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়া এলাকায় মৃত শানু হাওলাদার এর ছেলে।

ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,ইলিয়াসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এর আগে তার ছেলে রাজনকে গ্রেফতার করে পুলিশ জবানবন্দী নিয়েছিলো।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি গভীর রাতে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া প্রতিনিধি এবং কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণ ঢাকা থেকে কুয়াকাটায় ফেরার পথে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন।বাসার সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা মিরনের এক হাতের রগ কেটে দেয়, অন্য হাত ঝুলে যায় কব্জি বরাবর। মাথা, কপাল, পেট ও শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় একটি মামলা করা হয়। নৃশংস এই হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।বিভিন্ন কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অবশেষে মামলার অন্যতম হোতা ইলিয়াস হোসেন মিলু গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী মিরনের পরিবার কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়