শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে এবার রেলপথও অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি এবার রেলপথও অবরোধ করেছে আন্দোলনকারীরা। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক পথে ২১ টি জেলার যানবাহন বন্ধ ছাড়াও রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টা থেকে রেলপথ অবরোধ শুরু হয়। ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে।

ভাঙ্গা রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা রেল লাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। সকাল ৭ টা থেকে রেলপথ অবরোধ শুরু হয়। খুলনা থেকে ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের লোকো রিভার্স করা হয়েছে মুকসুদপুর স্টেশনে। বিকল্প পথ হিসেবে ট্রেনটি কাশিয়ানী জংশনে গিয়ে কাশিয়ানী থেকে বোয়ালমারী হয়ে কালুখালী দিয়ে রাজবাড়ী অথবা যমুনা সেতু হয়ে ঢাকা যেতে হবে। এছাড়া বেনাপোল গামী রূপসী বাংলা ট্রেনটি এ পথে আসা বন্ধ করা হয়েছে। 

এ ব্যপারে ভাঙ্গার কৈডুবি রেল গেটের গেট কিপার মুস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭ টা থেকে গাছের গুড়ি ফেলে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয় জনতা। ফলে সকাল থেকে এ পথে কোন ট্রেন চলাচল করেনি।

জানতে চাইলে ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ বলেন, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় ৮টা ১৫ মিনিটে পৌঁছানোর কথা। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গা পৌঁছতে পারেনি। মুকসুদপুর এলাকায় অবস্থান করছে। 

এ বিষয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ শাবুর হোসেন বলেন, ঢাকাগামী জাহানাবাদ ট্রেন মুকসুদপুর এলাকায় আটকা পড়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীরা অবরোধ না তুললে, পরিস্থিতি শান্ত না করা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুরর ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করে গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিনে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও হাইকোর্টে রিট দায়ের করা এবং রেলপথ অবরোধ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়