শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে উদ্ধারকৃত বৃদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই

ইফতেখার আলম বিশাল ,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে উদ্ধারকৃত বৃদ্ধার মরদেহের পরিচয় সনাক্ত করলেন পিবিআই। শুক্রবার সকাল ৯টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর পিবিআই রাজশাহীর ক্রাইম সিনের একটি টিম মৃত ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ গ্রহণ করে পরিচয় সনাক্ত করেন।

রাজশাহীর পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন) এর তথ্য অনুযায়ী, মৃত বৃদ্ধার বাড়ি ঢাকা বিভাগের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের ছয়জদ্দিন বেপারির মেয়ে সূর্য বেগম ওরফে হেলেনা।
জানা যায়, স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কোনো আঘাতের চিহ্ন না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ঘটনাস্থলে পিবিআই ক্রাইম সিনের একটি টিম গিয়ে বৃদ্ধার আঙ্গুলের ছাপসহ কিছু গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহ করেন। পরে তারা তথ্য প্রযুক্তির বিশেষ সহযোগিতা নিয়ে তার পরিচয় বের করেন ও পরিবারের সদস্যদের লাশ নেওয়ার জন্য খবর দেন।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, মৃত বৃদ্ধার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়