শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের ডিমেরচরে সমুদ্রে ঢেউয়ে ভেসে নিখোঁজ পর্যটক মাহিত আব্দুল্লাহ, উদ্ধার অভিযানে নৌবাহিনী ও বনরক্ষীরা সক্রিয়

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে ভ্রমণে এসে কচিখালী ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মাহিত আব্দুল্লাহ ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা। বনরক্ষী ও স্থানীয়রা জানান, তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মা’র সঙ্গে গোসল করার সময় হঠাৎই তিনি সাগরের ঢেউয়ে তলিয়ে যান। জাহাজের কর্মীরা ও বনরক্ষীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে “এমভি দি এক্সপ্লোরার” নামের জাহাজ শনিবার সকালে কচিখালীতে নোঙর করে। সেখান থেকে পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সীবিচে ঘুরতে যান। তখনই এ দুর্ঘটনা ঘটে।

ট্যুর অপারেটরস অব সুন্দরবন অ্যাসোসিয়েশন (টোয়াস)-এর সেক্রেটারি নাজমুল আজম ডেভিড বলেন, জাহাজটি শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে এবং রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিল। নিখোঁজ পর্যটককে উদ্ধারে ইতিমধ্যে নৌবাহিনীকে অনুরোধ জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে বনরক্ষীরা স্পিডবোটে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি নৌবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়