শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম প্রতিনিধি : সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে একসঙ্গে জন্ম হয়েছে ৪ শিশুর। এদের মধ্যে ২ জন ছেলে ও ২ জন কন্যাশিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে ওই নারী চমেক হাসপাতালে ভর্তি ছিলেন। অপারেশনে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম। তিনি বলেন, এটা কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি।

একজন মা একই সময়ে চারটি শিশু গর্ভধারণ করেন এবং নানান জটিলতা পেরিয়ে সন্তান জন্ম দেন। প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক। শিশুদের ওজন কম। তবে মা ও সন্তান সবাই সুস্থ আছে। শিশুদের মধ্যে একজনের ওজন ১.৪ কেজি, আরেকজনের ১.৩ কেজি এবং ২ জনের ১.২ কেজি করে পাওয়া গেছে। সাধারণত সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হয়।

রোগীর নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ডা. তাসলিমা বেগম বলেন, শিশুদেরহাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য : এর আগে গত ২৭ এপ্রিল চমেক হাসপাতালে তিন কন্যা ও দুই ছেলে সন্তান জন্ম দেন ফেনীর গৃহবধূ নাহিদা আক্তার রিক্তা। ১০ মে নগরের বেসরকারি ন্যাশনাল হসপিটালে ৬ সন্তান জন্ম দেন কক্সবাজারের গৃহবধূ মরিয়ম। এদের মধ্যে পাঁচটি কন্যা ও একটি ছেলে সন্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়