শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২২ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত

বরিশাল সামাজিক বন বিভাগের বিভাগীয় উপ-বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই আদেশ দেয়।

বরিশাল সামাজিক বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আরিফুর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিনে ১৭টি বিয়ে করার অভিযোগে তাঁর বিরুদ্ধে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফিজ আহম্মেদ বাবলু স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত ৯ এপ্রিল বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেন খুলনা জেলার সোনাডাঙা এলাকার বাসিন্দা এক নারী।

স্ত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অভিযোগের তদন্ত করতে বরিশাল আসেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান। তিনি নগরীর কাশিপুরে অবস্থিত কোস্টাল সার্কেলে বসে অভিযোগকারী দুই স্ত্রী, তাঁদের স্বজন ও বন কর্মকর্তার ভাষ্য নেন।

বন বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় বন কর্মকর্তাকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরিশাল সামাজিক বন বিভাগের বিভাগীয় উপ-বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী বরখাস্ত হওয়ার কথা স্বীকার করলেও বিস্তারিত জানার জন্য তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলতে বলেছেন। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়