শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের।

মো:আদনান হোসেন, ধামরাই প্রতিনিধি: নারী শ্রমিককে বাঁচাতে সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় মোঃ শাহিনুর ইসলাম (২৩ ) নামের এক পুলিশ সদস্য মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে৷ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং-৩২। 

আজ বৃহ:বার ১৮ সেপ্টেম্বর, গতকাল রাত ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা মাহমুদা এ্যাটায়ার্সের সামনে এ দূর্ঘটনা ঘটে৷  

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য শাহিনুর মানিকগঞ্জ পুলিশ লাইনে কর্তব্যরত ছিল৷ সরকারি জরুরি ডাক ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের বালিথা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক স্বপন জানান, এক নারী কারখানার শ্রমিক রাস্তা পারাপারের সময় এদিক সেদিক না তাকিয়ে রাস্তা পারাপারের সময় মানিকগঞ্জের দিক থেকে দ্রুত একটি মোটর সাইকেল নিয়ে ঢাকার দিকে আসতে থাকে৷ নারী পোশাক শ্রমিক কে বাঁচাতে অর্তকিত ভাবে ব্রেক করলে রাস্তায় পরে যায়৷ মহাসড়কে নতুন পাথর ঢালাইয়ে মোটর সাইকেল থেকে পড়ে গেলে হেলমেট পড়া না থাকায় মাথায় প্রচন্ড আঘাত পায়৷ আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ 

নিহত শাহিনুর ইসলাম উপজেলার বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের পুত্র। সে ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন৷ নিহত পুলিশ সদস্য শাহিনুরের ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে৷ 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল জরুরী সরকারি ডাক ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে৷ নিহত পুলিশ সদস্যদের মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়