শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৪০ দিন নামাজ পড়ায় শিশুদের হাতে বাইসাইকেল ও কোরআন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: চৌদ্দগ্রামের মুন্সিরহাট। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাদঘর দ্বীনিয়া মাদ্রাসা মাঠে ভিড় জমেছে শত শত মানুষ। ছোট ছোট শিশুদের চোখে ঝিলিক কেউ পাচ্ছে নতুন চকচকে বাইসাইকেল, কেউ হাতে তুলে নিচ্ছে পবিত্র কোরআন শরীফ। চারদিকে আনন্দ আর উচ্ছ্বাসের রঙিন আবহ।

এ আনন্দের কারণ, এক অনন্য উদ্যোগ। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে এলাকার ১০০ জন শিশু-কিশোর। পুরস্কার হিসেবে কাদঘর মিয়াজী ফাউন্ডেশন ও মানবকল্যাণ সংগঠন তাদের হাতে তুলে দিয়েছে বাইসাইকেল, কোরআন শরীফসহ নানা উপহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ নূর হোসেন মিয়াজী। উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আলেমরা। বক্তারা বলেন, ধর্মীয় শৃঙ্খলা ও নৈতিকতার পথে শিশু-কিশোরদের এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিশুদের আনন্দে খুশির হাসি ছড়িয়ে পড়ে অভিভাবকদের মুখেও। একজন অভিভাবক বলেন, “আমার সন্তানকে কখনো জোর করে নামাজ পড়াতে হয়নি। প্রতিদিন জামাতে নামাজে যেতে সে নিজেই তাড়া দিয়েছে। আজকের পুরস্কার তার জন্য বাড়তি প্রেরণা।”

অনুষ্ঠানে আরও পাঁচজন হাফেজকে পাগড়ি পরিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিশুদের চোখের উজ্জ্বলতা যেন জানিয়ে দেয়পুরস্কারের চেয়ে বড় প্রাপ্তি হলো তাদের আত্মবিশ্বাস ও সমাজে নৈতিকতার পথে এগিয়ে চলার অঙ্গীকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়