শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে হৃদয়বিদারক ঘটনা, একই রশিতে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে অভিমানে একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিয়েছেন এক দম্পতি। নিহত দম্পতির মধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে ছিল ৯ মাসের সন্তান। একসাথে তিনটি প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

‎‎মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর) দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিমান করে এ ঘটনা ঘটান। পরে রাতেই থানা পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

‎নিহতরা হলেন, কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।

‎স্থানীয়রা জানান, সোমবার সকালে অলির মা শরিফা বেগম ও ছকিনা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অলি বাড়ি ফিরলে মায়ের সঙ্গে ঝগড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাকে গালাগাল ও শারীরিকভাবে আঘাত করেন। এতে অভিমান করে অলির মা স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চান। এই বিচার প্রক্রিয়ার কথা জানতে পেরে রাতে অলি ও তার স্ত্রী নিজ ঘরের দরজা বন্ধ করে একই রশিতে পাশাপাশি ঝুলে আত্মহত্যা করেন।

‎রাত গভীর হলেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে খবর দেয়া হলে হাতীবান্ধা থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “চেয়ারম্যানের কাছে বিচার দেয়ায় অভিমান থেকেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”

‎এলাকাবাসীর ভাষ্য, সংসার জীবনের নানা টানাপোড়েন, পারিবারিক অশান্তি আর অভিমানের দুঃসহ বোঝা সহ্য করতে না পেরে অলি মিয়া ও ছকিনা বেগম এ চরম সিদ্ধান্ত নিয়েছেন। অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর এমন মর্মান্তিক মৃত্যুতে চারপাশে এখন শুধু হাহাকার আর কান্নার রোল।



  • সর্বশেষ
  • জনপ্রিয়